মনেপড়ে নকশালবাড়ি
একই লড়াই লড়ছে সবাই
না জেনে, কেউ জেনে –
যে এক গাছের ছায়ায় সবাই
দাঁড়াবে দুর্দিনে
বাড়ুক সে গাছ ঝড়বাদলে
রৌদ্রে, মেঘে, শীতে
ঝলসে উঠুক বর্শা, ধনুক
খুনের বদলা নিতে
সেই সাথীদের রক্ত যাদের
স্বপ্ন-পলাশ ফুল
গর্জে উঠুক ঘুমিয়ে থাকা
জনতা-শার্দূল।।
প্রবেশিকা
ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি
ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...