নিদাঘদিনে শীতের স্মৃতিঃদস্তয়ভস্কি’র
ইউরোপ কথা
ততোদিনে Poor Folk,
The Double, White Nights বা Humiliated and Insulted এবং The House of the Dead হেন
রচনাগুলি লিখিত, প্রকাশিত হয়েগেছে। ১৮৬২ সাল এসেছে এই গ্রহে। রাশিয়াদেশে এসেছে নিদাঘ।
দস্তয়েভস্কি পাড়ি জমিয়েছেন ইউরোপে। আড়াই মাসের সফর শেষে ফিরে এসে সে বছর শীতেই লিখতে
বসেছেন তাঁর ইউ-রূপকথা অথবা ইউরোপ কথা। ভ্রমণ-কাহন নয়। ভ্রমণরত মানুষটির মর্মকথা। যদিও
দাবী করেছেন দস্তয়ভস্কি – ভ্রমণকালীন ‘নোট’ নির্ভর এই রচনা তবে পাঠ আরম্ভ করেই বোঝা
যায় যে আদতে তা তিনি করেন নি কেননা গ্রন্থটিতে এর কোনো প্রয়োজন নেই। এই মর্ম-ভ্রমণকথা
১৮৬২/৬৩’র ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানী না হয়ে হতেই পারে ২০৬২/৬৩’র এমন কোনো ভূগোল
যেখানে …
দস্তয়ভস্কির Winter Notes on Summer
Impressions কে বিদগ্ধেরা তাঁর ‘মেজর’ না ‘মাইনর’ রচনা বলবেন জানিনা তবে আমার কাছে
আটটি অধ্যায়ের এই নভেলা-অবয়ব গ্রন্থটির মূল্য অনেক। মূল্য অনেক দস্তয়ভস্কির মনোজগতের,
তাঁর পরবর্তী রচনার সূত্র হিসাবে, যেমন তেমনই ১৮৬২ সালের দেড়শো বছরেরো পরের সময়ের অন্ধকার
ছায়ায় সেই সময়কে উপলব্ধি করবার নিমিত্তও।
দস্তয়ভস্কি’র ইউরোপ-বিমুখতা,
ইহুদী-অস্বস্তি, নির্বাসন জনিত মানসিক সমস্যা, আবেগ মথিত অদ্ভুত জাতীয়তাবাদ – ইত্যাদি
ইত্যাদি অথবা তাঁর রচনার জটিলতার অন্তর্গত ‘বহুমাত্রিকতা’ ‘স্বর-বহুলতা’ – এই সমস্তই
বহু আলোচিত, বহু বিদ্বানজন দ্বারা আলোচিত এবং আলোচিত হবে, হতে থাকবে ভবিষ্যতেও। আমার
এই রচনায় এই সকল অনুষঙ্গে যদিবা এসেও পড়ে তাহলেও তা থাকবে অনুষঙ্গ হিসেবেই। Winter
Notes on Summer Impressions আমাকে শোনায় এক ভিন্ন কাহন।
আমি দস্তয়েভস্কির মুগ্ধ পাঠক শুধু নই আমি তাঁর
ভক্ত নতুবা গ্রন্থটির প্রথম দুইটি অধ্যায় এবং তৃতীয় অধ্যায়েরও বেশ কিছুটা হয়তো পার
হতে হতামই না সক্ষম। যদিও অধ্যায়গুলি গ্রন্থটির পঞ্চম অধ্যায় “Baal” এ পৌঁছানোর প্রস্তুতিপর্ব,
যদিও এই অধ্যায়গুলিতেও মাঝে মাঝেই ঝলসে ওঠে দস্তয়েভস্কির সূচীভেদ্য অন্তর্দৃষ্টি তথাপি
অধ্যায়গুলি কিঞ্চিৎ ক্লান্তিকর। যেন রানওয়ে ধরে ছুটতে থাকা এরোপ্লেন যা ডানা তুলে আকাশে
ভেসে পড়ে পঞ্চমে, পঞ্চম অধ্যায়ে, যেখানে দস্তয়ভস্কি বলে ওঠেনঃ
Can this, you
think, in fact be the final accomplishment of an ideal state of things? Is this
the end, by any chance? Perhaps this really is the “one fold”? Perhaps we shall
really have to accept this as the whole truth and cease from all movement
thereafter?...
কি এই ‘বিপন্ন বিস্ময়ের’
উৎস যার ছায়ায় দাঁড়িয়ে এমন অসহ যন্ত্রণায় আর্তনাদ করে ওঠেন দস্তয়ভস্কি? যে দস্তয়ভস্কি’র
জীবনে ইতিমধ্যে ক্ষত করে গিয়েছে নির্বাসন, বিক্ষত করেছে প্রিয়জন বিয়োগ, জটিল প্রেম
ও দাম্পত্য সেই দস্তয়েভস্কি এই ভাবে আমর্ম কম্পিত কোন নারকীয়তায়? … এই ‘বিপন্ন বিস্ময়ের’ উৎসারন ঘটায় লন্ডন শহরের “ক্রিস্টাল পেলেইস্’
যা একদা বিশ্বের সাতটি আশ্চর্যের চেয়েও দর্শনীয় হয়ে উঠেছিল পৃথিবীবাসির কাছে। এই “অভ্র
প্রাসাদ” দেখানোর প্রদর্শনী তখন চলছিল লন্ডন শহরে। সেই অভ্রভেদী ‘অভ্র প্রাসাদ’ ও তা
দেখে জীবনকে ধন্য করবার নিমিত্ত এসে জড়ো হওয়া পিপীলিকাহেন জনতা দস্তয়ভস্কির মর্মে ঘটায়
অগ্নিকান্ড। তিনি লিখেনঃ It is all so solemn, triumphant and proud that you are
left breathless. You look at those hundreds of thousands, at those millions of
people obediently trooping into this
place from all parts of the earth -
people who have come with only one thought, quietly, stubbornly and silently
milling around in this colossal palace; and you feel that something final has
accomplished here - accomplished and completed. It is a biblical sight,
something to do with Babylon, some prophecy out of the Apocalypse being fulfilled
before your very eyes.
এখানে এসে মনেপড়ে আরেক
কবির অনুভব, এমনি অহং-বিত্ত, অহং-বৃত্তের পরিধিটিকে সহসা চাক্ষুষ দেখে ফেলেঃ
“রবীন্দ্রনাথ দাঁড়ালেন ন্যুইয়র্কের
ষাটতালা বাড়ির ছায়ায়
–
কে উঁচু? – উচ্চতা
চূর্ণ-চূর্ণ হলো দৈত্যরাজ্যে, কোটি
জ্বলন্ত ডলার-অর্কের
আলো-নেভা কালো ছাইয়ে জমলো তুচ্ছতা।
গান জেগে রইলো মহাকালের মায়ায়।
– চৈতন্যের শুভ্র স্তম্ভ কবির উদ্ভাবনায়”
'তিন প্রশ্ন' (অংশ),অমিয় চক্রবর্তী'
দগ্ধ দস্তয়ভস্কি বলে
চলেনঃ You feel that a rich and ancient tradition of denial and protest in
needed in order not to yield, not to succumb to impression, not to bow down in
worship of fact for the ideal.... You sense that it would require great and
everlasting spiritual denial and fortitude in order not to submit, not to
capitulate before the impression, not to bow to what is, and not to deify Baal,
that is, not to accept the material world as your ideal."
অতঃপর নিশীথ-লন্ডন-ছবিঃ
“prostitutes swarm by night in their thousands. You will find old women there
and beautiful women at the sight of whom you stop in amazement. There are no
women in the world as beautiful as the English.”
একই গ্রন্থে প্যারিস
বিষয়ে বলতে গিয়েও দস্তয়ভস্কি টের পান একই রকমের এক মৃত্যুমুখী টানের উপস্থিতিঃ
“Both Paris and London have one thing in
common: the same desperate yearning, born of despair, to retain the status quo,
to tear out by the roots all desires and hopes they might harbour within them,
to damn the future in which perhaps even the very leaders of progress lack
faith, and to bow down in worship of Baal.” … ‘বাল’ –
ইহুদী লোককাহিনীর, ধর্মীয় সাহিত্যেরো সেই ‘দেবতা’ কিংবা ‘অপ দেবতা’ যাকে তার নানান
‘দৈব’ কিংবা ‘দানবিক’ ক্ষমতাহেতু পূজিত হতে দেখে আদত ‘দেবতা’ বা ‘দেবতারা’ ক্ষুব্ধ
হয়েছিল। … Baal এই অনুষঙ্গে কতোটা সঠিক কিংবা বেঠিক সে তর্কে
না গিয়ে বলি, যে, পৃষ্ঠাগুলি পাঠ করতে করতে অবলীলায় মনে আসেঃ
I wander thro' each
charter'd street,
Near where the
charter'd Thames does flow.
And mark in every
face I meet
Marks of weakness,
marks of woe.
In every cry of
every Man,
In every Infants
cry of fear,
In every voice: in
every ban,
The mind-forg'd
manacles I hear
How the Chimney-sweepers cry
Every blackning
Church appalls,
And the hapless
Soldiers sigh
Runs in blood down
Palace walls
But most thro'
midnight streets I hear
How the youthful
Harlots curse
Blasts the new-born
Infants tear
And blights with
plagues the Marriage hearse
মহাকবি WILLIAM
BLAKE এর এই কবিতাটির ( London ) সঙ্গে ইংরেজী সাহিত্যের সঙ্গে সামান্য পরিচয় থাকা
পাঠকও পরিচিত। BLAKE এর কবিতাটির জন্মকাল ১৭৯৪ আর দস্তয়ভস্কি আঁকছেন ১৮৬২ সালের চিত্র।
উভয়ের রচনার আপাতঃ বিষয় লন্ডন নগর হলেও উভয়ের রচনার সময়কাল ভিন্ন, ভিন্ন তাঁদের ব্যক্তিত্ব,
ভিন্ন তাঁদের দৃষ্টি। তথাপি, আজ ৩০০ বৎসরের দূরত্বে বসে একটি রচনা মর্মে নিয়ে আসে অন্যটিকে।
যে নগর পরবর্তীতে প্রেরণা হয়ে উঠবে The Waste Land কাব্যের, সেই নগরীর সান্ধ্য জীবন
দস্তয়ভস্কি’কে দিয়ে লিখিয়ে নেয় এই পংক্তিগুলিঃ
‘…in London the masses can be seen on a scale and
in conditions not to be seen anywhere else in the world. … Saturday nights half a million working men and women and their
children spread like the ocean all over the town, clustering particularly in
certain districts, and celebrate their sabbath all night long until five
o’clock in the morning, in other words guzzle and drink like beasts to make up
for a whole week. They bring with them their weekly savings, all that was
earned by hard work and with many a curse. Great jets of gas burn in meat and
food shops, brightly lighting up the streets.’ এই ছবিটি আর শুধুমাত্র লন্ডনের কিংবা
প্যারীস, নিউইয়ার্কের নয়। বহু কালেই ছবিটি ছড়িয়ে পরেছে একদা কথিত ‘তৃতীয় বিশ্বে’ও।
এই বেঙ্গালোর শহরের এবম্বিধ রাত্রিগুলিকে আমি চিনি। এখানেও ‘as if a grand reception were being held for
those White Negroes. Crowds throng the open taverns and the streets.There they
eat and drink. The beer houses are decorated like palaces. Everyone is drunk,
buut drunk joylessly, gloomily and heavily, and everyone is somehow strangely
silent. Only curses and body brawls occasionally break that suspicious and
oppresively sad silence....everyone is in a hurry to drink himself to
insensibility... wives in no way lag behind their husbands and all get married
together, while children crawl and run about among them”। দস্তয়েভস্কি’র সমসাময়িক
আরেক মহাপ্রাণ, যিনি দস্তয়েভস্কির দ্বারা ঘৃণিত ইউরোপেরই সন্তান, তাঁর লন্ডন-ছবির দিকে
তাকানো যাকঃ “After roaming the streets
of the capital a day or two, making headway with difficulty through the human
turmoil and the endless lines of vehicles, after visiting the slums of the
metropolis, one realises for the first time that these Londoners have been
forced to sacrifice the best qualities of their human nature, to bring to pass
all the marvels of civilisation which crowd their city; that a hundred powers
which slumbered within them have remained inactive, have been suppressed in
order that a few might be developed more fully and multiply through union with
those of others. The very turmoil of the streets has something repulsive,
something against which human nature rebels.
তথাকথিত অর্থে ‘কবি’
নন এই বাক্যগুলির রচয়িতা, তবু এ’কি নয় কবিতাঃ “The hundreds of thousands of all
classes and ranks crowding past each other, are they not all human beings with
the same qualities and powers, and with the same interest in being happy? And
have they not, in the end, to seek happiness in the same way, by the same
means? And still they crowd by one another as though they had nothing in
common, nothing to do with one another, and their only agreement is the tacit
one, that each keep to his own side of the pavement, so as not to delay the
opposing streams of the crowd, while it occurs to no man to honour another with
so much as a glance. The brutal indifference, the unfeeling isolation of each
in his private interest, becomes the more repellent and offensive, the more
these individuals are crowded together, within a limited space.
And, however much
one may be aware that this isolation of the individual, this narrow
selfseeking,is the fundamental principle of our society everywhere, it is
nowhere so shamelessly barefaced, so self-conscious as just here in the
crowding of the great city”।
এই অংশ পাঠ করতে করতে
কিংবা দস্তয়েভস্কির’ বাক্যগুলি পাঠ করতে করতে মনে কি আসেনা ‘রক্তকরবী’, ‘যক্ষপুরী’?
… “The dissolution of mankind into monads, of
which each one has a seseize everything for themselves, while to the weak many,
the poor, scarcely a bare existence remains. What is true of London, is true of
Manchester, Birmingham, Leeds, is true of all great towns. Everywhere barbarous
indifference, hard egotism on one hand, and nameless misery on the
other,everywhere social warfare, every man's house in a state of siege,
everywhere reciprocal plundering under
the protection of the law, and all so shameless, so openly avowed that
oneshrinks before the consequences of our social state as they manifest
themselves here undisguised,and can only wonder that the whole crazy fabric
still hangs together” – বাক্যগুলি, আগে যেমন বলেছি, তথাকথিত অর্থে কোনো ‘কবি’র নয়। বিদগ্ধ পাঠক নিশ্চয়ই
বুঝেছেন যে অংশটি Friedrich Engels এর The Condition of the Working Class in
England গ্রন্থের The Great Towns অংশ থেকে উদ্ধৃত।
Friedrich
Engels এর গ্রন্থটি ১৮৪২ থেকে ১৮৪৪ সালের মধ্যে লিখিত। দস্তয়ভস্কি’র
গ্রন্থটি ১৮৬২ সালের আর BLAKE এর কবিতাটির জন্মকাল ১৭৯৪। এই রচনাত্রয়ীকে একত্রে স্মরণ
করবার মূলে দারিদ্রের অপরূপ-নির্মম বর্ণনা’ই
শুধু নয়। কিন্তু আমার চিন্তার সূত্রটি এই,
যে, ব্লেইক – স্বপ্নাদেশ পাওয়া সাধক-কবি, এঞ্জেল্স্, এক বস্তুবাদী তথা দ্বান্দ্বিক
বস্তুবাদে বিশ্বাসী এক বিপ্লবীজন আর দস্তয়ভস্কি, এনার্কিজমের ধ্যান ধারণা থেকে সম্পূর্ণ
মুক্ত না হতেপারা এবং সেন্ট্ সাইমনি ‘সমাজতন্ত্র’ আর রাশিয়ান ‘অর্থডক্স’ চার্চের
‘ঈশ্বর’এর মাঝামাঝি পিষ্ট হতে থাকা একজন দার্শনিক অথচ তিনজনেই –দেখছেন একই সত্য, প্রকাশও
করছেন একই রকমের মর্মন্তুদ চীৎকারে, অভিশাপে। গর্জে উঠছেন “এ আমার, এ তোমার পাপ”বলে …। … শুধু একটি ক্ষেত্রেই এঞ্জেলস্ অপর দুই মহাপ্রাণ
থেকে আলাদা যেখানে এঞ্জেলস্ চিনে নিতে পারছেন, যে, এই বাইবেলী ‘Baal’ টি মূলতঃ আর
কিছু নয় – পুঁজিবাদের নগ্নতম স্বরূপ।
Winter Notes on Summer Impressions এ দস্তয়েভস্কি
সমাজতন্ত্রের উল্লেখ করেছেন এবং মৃদু হলেও স্পষ্ট সমর্থনের দিকেই ঝুঁকেছেন তিনি। তবে
তাঁর ‘সমাজতন্ত্র’-ধারণা যে ফ্রেডরিখ এঞ্জেলেসের ‘সমাজতন্ত্র’-ধারণা’র সঙ্গে মেলেনা
তা আগেই বলেছি। সমাজতন্ত্র সম্বন্ধে দস্তয়ভস্কির ধারনাকে অনুধাবনের নিমিত্ত এই বাক্যটি
হয়তো একটি সূচকঃ “Socialism – this is also Christianity, but it proposes that it
can succeed with reason’ । Winter Notes on Summer Impressions পর্বের অনেক অনেক পরে
১৮৭২-৭৫ সালের নোটবুকে কথাটি লিখেছেন দস্তয়ভস্কি। কাজেই তাঁর চোখে ওই নারকীয় ছবি –
ক্ষমতার, অহং’এর, ভীতির, মমতাহীনতার – সমস্তই ‘পাপী’ ইউরোপের যার প্রতিপক্ষে তিনি খাড়া
করেছেন তাঁর ‘রাশিয়ান জাতীয়তাবাদ’ অথচ ‘রাশিয়ান মৃত্তিকা’র সঙ্গে তাঁর যোগসূত্র মূলতঃ
সাংস্কৃতিক কেননা আদি পুরুষের নিরিখে দেখলে দস্তয়ভস্কি ঢের বেশী ‘পোলিশ’। তথাপি লক্ষ্যণীয়,
হয়, এই যে, পুঁজিবাদ এমনই এক ঘৃণ্য দানব যার হিংস্র, রক্তাক্ত নখরগুলিকে শনাক্ত করে
নিতে অসুবিধা হয়না উইলিয়াম ব্লেইক থেকে এঞ্জেলস, দস্তয়ভস্কি – ভিন্ন বিশ্বাসের সন্ততি
হলেও – কোনো মহাপ্রাণ ব্যক্তির, কোনো যুগেই। তবে ওই হিংস্র থাবাটির হাত থেকে মুক্তি
পাওয়ার যুক্তি-পথ না আছে ব্লেইকে, না’ত দস্তয়ভস্কিতে।
ফিরে যাই আবার আরম্ভে।
Winter Notes on Summer Impressions’ এ আমার একটি প্রাপ্তি ওই দহনের অনুভুতি আর দ্বিতীয়
প্রাপ্তি আবারো ফিরে পাওয়া বিশ্বাস পুঁজিবাদের কবল থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হিসেবে
যৌক্তিক, দ্বান্দ্বিক বস্তুবাদ ও তার সন্ততি সামাজতন্ত্র যা Christianity নয় আর তাই it can succeed with reason’।
রচনাটিতে ইংরেজি উদ্ধৃতির এই আধিক্য প্রকৃত
প্রস্তাবে আমার অক্ষমতাহেতু। এঞ্জেলস্ এর মূল ইংরেজি থেকে মূলানুগ অথচ তেমনি কাব্যিক
অনুবাদ করবার ক্ষমতা আমার নেই। দস্তয়ভস্কির গ্রন্থটি আমি পড়েছি Kyril FitzLyon কৃত
ইংরেজি অনুবাদে এবং সেই অনুবাদও এমনই সাবলীল যে কোথাও মনে হয়নি অনুবাদ বলে। এই অবলীল
অনুবাদ হয়তো দূর্বল হয়ে পরতো আরেকবার অনুবাদে। আমাকৃত বঙ্গানুবাদে।
২২ সেপ্টেম্বর’ ২০২০, বেঙ্গালোর