প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, October 22, 2020

রাতভ্রমরের ছদ্মবেশে

  রাতভ্রমরের ছদ্মবেশে


এই তো আমার হাওয়ার কুটীর

     পাহাড়গামী পথের ধারে

      নিশি-বকুল রাত্রি হাওয়ায়

    পথটি সাজায় হিমশিশিরে।

  

পথিক ডেকে আমায় বলে

    “তীর্থে চলো, পুণ্য কুড়াই”

     হাওয়ার কুটীর ভিন্ন আমার

     অন্য কোনো তীর্থ যে নাই -

     

     এই কথাটা কেউ জানেনা

     তাইতো আমিও এড়িয়ে যাই

     সেই কথাটা মুচকি হেসে।

     কারণ তুমি আসবে জানি


     রাতভ্রমরের ছদ্মবেশে।।

ঘুম ঘর