প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, September 30, 2020

যাওয়া

 যাওয়া



তোমারো কি ঋণ নাই তাঁর কাছে, তার কাছে

অক্ষরের সিঁড়ি বেয়ে আজ

যে চলেছে নিরক্ষর নীলিমা ভ্রমণে?

রোহিণী, গোবিন্দলাল, কুন্দনন্দিনী সনেট-ঝরোখা খুলে

চেয়ে দেখছে একটি এলিজি শূন্যের গহনে

ঢেউ তুলে উড়ে চলেযায়

যেখানে অনেক দূরে দির্ঘিকার ধারে

সহাস্য বঙ্কিমবাবু আজো প্রতীক্ষায়…

 

[ প্রণাম, কবি পার্থপ্রতিম কাঞ্জিলাল]

ঘুম ঘর