প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, December 7, 2014

“বদসি যদি...”

“বদসি যদি...”
“বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচিকৌমুদী
হরতি দরতিমিরমতি ঘোরম্‌
স্ফুরদধরসীধবে তব বদনচন্দ্রমা
রোচয়তি লোচনচকোরম্‌।।“ – গীতগোবিন্দ, মুগ্ধ-মাধব, জয়দেব


গহনঘোর ঝড়ের রাতে সহসা তুমি সুন্দরী
যদিবা বলো তুচ্ছকথা কানে
চক্ষুচকোর ধন্য তোমার দন্তরুচি দর্শনে
হঠাৎ-আলো’র ঝলক লাগে
শ্বাপদভীরু প্রাণে।।
কোপিনী চোখ যদিবা বুক নয়নশরে হানে
তবুও ভুজপাশের আশা বাসরপানে টানে।।
স্ফুরিত কুচকুম্ভোপরি ঝলসে মণি-মঞ্জরী
জঘন ত্বরাতড়িৎগমন চন্দ্রমাহীন শর্বরী
উদ্ভাসিত সহসা রতিমধুপ গাহে প্রাঙ্গনে
গহনঘোর ঝড়ের রাতে সহসা যদি সুন্দরী
শরমে বলো তুচ্ছকথা কানে
চক্ষুচকোর ধন্য তোমার কুম্ভকুচ দর্শনে
হঠাৎ-আলো’র ঝলক লাগে
শ্বাপদভীরু প্রাণে।।
দগ্ধ আমি তোমার রূপে তবুও ওগো সুন্দরী
ভষ্ম কর স্মর-গরল জঘনঘাতে আজ যদি
হৃদিচকোর ধন্য হবে অরূপ রূপদর্শনে
ক্ষণপ্রণয় গর্ভবতী
প্রেমের বারি বর্ষনে।।

ঘুম ঘর