প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, November 6, 2015

যে দ্বীপে যাবোনা আর

যে দ্বীপে যাবোনা আর



যে দ্বীপে যাবোনা আর

সকল জাহাজে দেখি

সে দ্বীপেরি নিশান, পতাকা –





নোঙ্গর বন্দর ছেড়ে উড়ে যেতে যেতে

নাবিক আর মগ্ন নর্তকীরা

ডেকে যায় ঝোড়ো রাতে

           কুহকিনী সাইরেনের মতো ...



যে দ্বীপ এসেছি ফেলে

অন্য অক্ষে, আর দ্রাঘিমাতে

তার সব নদী,নারী,আগ্নেয়গিরি

মাথা তোলে দেহে নিয়ে

               প্রশ্নমালা, অগ্ন্যুৎপাতক্ষত –



যে দ্বীপে যাবোনা আর

দগ্ধ তার হিমাকাশ থেকে

উড়ে আসে বৃষ্টি, মেঘ, হুহু হাওয়া –

                                -বিষাদশীৎকার –

উপকথাহেন এক নীল রক্তদাগ

ছুরির ফলায় আজো

নিবিড় সঙ্কেতহেন

                      লেগে আছে কার? ...

ঘুম ঘর