প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, July 25, 2017

বাজে পোড়া বটগাছ গুলি

বাজে পোড়া বটগাছ গুলি


সমাপিকা ক্রিয়াগুলি
কখন এ বিদেশ ছেড়ে
চলেগেছে তার
হদিশ কেবল জানে
ঘোড়ানিমবৃক্ষ আর
বাজে পোড়া বটগাছ গুলি


এ কার স্বদেশস্মৃতি
বর্শাফলা হয়ে আজো
বিদ্ধকরে বর্ষারাতে
কুরুক্ষেত্র মাঠের মাটিকে?
শেফালি কি ফোটে তবে
অদ্যাবধি কোনো জংঘা
 স্তন, নাভি,
কোমরের বাঁকে?
সমাপিকা ক্রিয়াগুলি
ত্রিসন্ধ্যার ঘোরে
আজো ডাকে
মাইলফলকহেন …

বাজে পোড়া বটগাছগুলি
ছায়াদেয় গভীরে এখনো।

ঘুম ঘর