প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, January 14, 2014

কবি মণিভূষণ ভট্টাচার্যের মৃত্যু সংবাদ পাওয়ার পর





কবি মণিভূষণ ভট্টাচার্যের মৃত্যু সংবাদ পাওয়ার পর

এ খবর রটেনা কাগজে।
এ খবর চুপি চুপি আসে
কবি মণিভূষণ আজ আর নাই।
একা ঘরে ব্যথাতুর ভাবি
গান্ধী আর গান্ধী নগর জুড়ে নেমে আসা রাত
তোমার ভরসা ছাড়া, কমরেড,
কিভাবে যে পার হয়ে যাই ...

অথচ পেরিয়ে গেলে
কি নীরবে তুমি
এই পথ, হায়,
তোমাকেও ভুলে গেলো
প্রিয়তম তোমার স্বভূমি?

প্রচারিত না হোক কাগজে
তোমার জ্বলন্ত মুখ
‘কবি’ নয় মানুষের বুকে
এখনো আগুন হয়ে আছে।

ঘুম ঘর