প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...
Showing posts with label ছোটো ছোটো কথা. Show all posts
Showing posts with label ছোটো ছোটো কথা. Show all posts

Saturday, August 24, 2019


একেক রকম একা

একটি জীবন শান্ত পুকুর          গাছের ছায়া পড়ে,
একটি জীবন নৌকা যেমন       উথালপাথাল ঝড়ে -
একটি জীবন জা্ন্‌লা থেকে     দাঁড়িয়ে শুধু দেখা,
এক জীবনেই একেকজনা      একেক রকম একা।

একটি জীবন ঘুমপুকুরে       ডুবোসাঁতা যেন,
নিঝুম রাতে প্রশ্ন করা           একটি জীবন কেন …।।

Sunday, October 19, 2014

আজকের গণিতের পাতা ...






আজকের গণিতের পাতা ...

“এতদিন বসে পুরোনো বীজগণিতের পাতা শেষ করতে-না-করতেই
সমস্ত মিথ্যা প্রমাণিত হয়ে গেল;
কোন্‌ এক গভীর নতুন বীজগণিত যেন
পরিহাসের চোখ নিয়ে অপেক্ষা করছে; -
আবার মিথ্যা প্রমাণিত হবে বলে?”
-জীবনানন্দ দাশ, ‘আজকের এক মুহুর্ত’, ‘মহাপৃথিবী’



আজকের গণিতের পাতা
যদি কাল মিথ্যা হয়েযায় –
-এমন হচ্ছে বহু – আরো হবে – তাই –
-অথবা অদ্যাবধি যা যা প্রমাণিত –
তারাও যে ধ্রুব নয় – এ’ও রাষ্ট্রপ্রায় –
তবু কেউ যেতে যেতে থম্‌কে দাঁড়াবে
পদ্মদিঘির পাড়ে – অথবা গণিকালয়ে – হঠাৎ সন্ধ্যায় –

-এই শুধু স্থির সত্য-
বাকি সব বেদহেন, বেদবাক্যহেন
ধূলি হয়ে মিলাবে ধূলায় ...

ঘুম ঘর