প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, April 13, 2020

স্বদেশ

স্বদেশ
-------+--+
একটি নদীর নাম তোমার রাখলাম,
একটি নদীর নামে তোমাকে ডাকলাম।
#
একটি জলের রেখায় তোমাকে আঁকলাম। 

ঘুম ঘর