প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, March 8, 2026

মুখামুখি

 মুখামুখি


কি চেয়েছি কি পেয়েছি’র মুখামুখি

কি দিয়েছি কি নিয়েছি এসে

কখনো দাঁড়ালে, যখনই দাঁড়ায় –

কেন তাকে দেখায় কুন্ঠিত? খদ্দর পাঞ্জাবী জিনস স্কার্ট 

বাবুবিবিদের বুদ্ধিমত্ত কাব্য বাসরে

চা কফি বরফ দিতে আসা

ছাপাশাড়ি চাকরানি বা ঢোলা পায়জামা পড়া

চাকরবাকর? অথচ আসর ভঙ্গে

সেই তুলে রাখে কাপ মদের বোতল গ্লাস

ঝাড়ু দিয়ে জড়ো করে ভাঙ্গা কাঁচ কন্ডোমের গুঁড়ো

সিগারেট বিড়ি টুকরো

হাতে তুলে ফেলে ডাস্টবিনে। ঝেড়েঝুরে সোজা করে রাখে

সোফাসেট তাকিয়া জাজিম। সেই তো রান্ধাবাড়া করে

জোগায় সুষম পুষ্টি

বাবুবিবিদের অঙ্গে

প্রত্যঙ্গে এবং খুলিতে। তবু এ’ই

কি দিয়েছি কি নিয়েছি

প্রশ্ন সততই

কি চেয়েছি কি পেয়েছি’র 

মুখামুখি হলে

কাচুমাচু। যেন তার থাকা হয়

অতি দোষনীয়।


ঘুম ঘর