প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, May 9, 2013

২৫শে বৈশাখ ২০১৩ ১। জোড়াসাঁকো থেকে সরাসরি সম্প্রচার





২৫শে বৈশাখ ২০১৩

১। জোড়াসাঁকো থেকে সরাসরি সম্প্রচার

মঞ্চে  আসীন যারা তাদের চিনিনা।
কয়েকজন বৃদ্ধ আর প্রাচীনারা ছাড়া
আর সব ভাঁড়, ভিসি, গণিকা, দালাল-
ঝোলা, দাড়ি, নিতম্বও স্তনের বাহারে
বোঝা যাচ্ছে রমরমা এখন তাদেরি –
‘ঠাকুর’এর মাংস বেচে সুখে যাচ্ছে কাল।

মঞ্চের নীচে যারা বসে আছে, তারা
এসেছে নিদাঘ-দাহ পারহয়ে, ছুটে,
হয়তো দিবসে রাতে তাদের যাপনে
শান্তি নেই, পাপ আছে -পরাজয় আছে –
‘ঠাকুর’এর কথা আর গান থেকে তারা
ব্যর্থ হবে খুঁজে নিতে সাধনা, ওম্‌কার –
তবু আজ বসে থেকে আগুনে, নিদাঘে
তারাই প্রতিমা জেনো শেষ শুদ্ধতার।

ঘুম ঘর