প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, May 9, 2013

২৫শে বৈশাখ ২০১৩ ২। সেই দূর পঁচিশে বৈশাখ



২৫শে বৈশাখ ২০১৩




২। সেই দূর পঁচিশে বৈশাখ

অনেক বৎসর আগে মেঘলা বিকালে
মোটর সাইকেল নিয়ে আমি ও জোনাক
পাহাড়ি রাস্তা ধরে উড়ে যেতে
হঠাৎ থেমেছি পথে বৃষ্টি নেমে এলে –
রাস্তা থেকে নীচে এক টিনে ছাওয়া বাড়ি
আশ্রয়ের মতো ডাকলে নেমে গিয়ে দেখি
গ্রামের ইস্কুল আজ বিকালেও খোলা,
বয়স্ক মাস্টারবাবু, রোগা দিদিমনি আর
কালো, রোগা ছেলেমেয়েগুলি
দেবতা ও দেবতার শিশুদের মতো
ভীষন উড়ন্ত আজ, ভীষন উজ্জ্বল –
কাঠের বেঞ্চি জুড়ে বানানো মঞ্চের
এক পাশে চেনা ফটো, মালিকাশোভিত –
কালো, রোগা শিশুগুলি গেয়েওঠে মঞ্চে তখনি
‘চির নূতনের দিলো ডাক’ –

অঝোর বাদল হয়ে পাহাড়িয়া গ্রামে
ফের ঝরে সেই দূর পঁচিশে বৈশাখ।।

ঘুম ঘর