প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, August 20, 2013

প্রতিদিনই পঁচিশে বৈশাখ ...






প্রতিদিনই পঁচিশে বৈশাখ ...

প্রতিদিনই পঁচিশে বৈশাখ, বাইশে শ্রাবণ প্রতিদিন –
আসে যায় শোণিতে নিভৃতে, তাই কোনো ঋণ
নেই মৃত ‘জয়ন্তী’ ও ‘দিবস’এর কাছে
আমার নদীর ধারে খাল আছে, জোড়া সাঁকো আছে ...

আমার সহজ পড়া – নদী, মাঠ,নারীমুখ,বাঁশঝাড়, ধূ ধূ চক্রবাল –
পার হয়ে খালিপায়ে সহজ পাঠের দিকে আমার সকাল ...

কে তুমি জ্বালাও দীপ দিন ক্ষন লগ্ন মেপে কবির কবরে?
কবিকে স্পর্শ করি আমি রোজ রক্তক্ষরা প্রতিটি অক্ষরে ...

ঘুম ঘর