প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, August 20, 2013

আমি





আমি


আমি কি বিষাদে আছি
নাকি নীল গহনে উড্ডীন?
এ রহস্য-ভেদ-ইচ্ছা নিয়ে
নদীপারে নুয়ে আসে দিন...

আমাকে ‘চন্ডাল’ বলে
শাখাভাঙ্গা সদ্য বিধবা –
চন্ডাল আমাকে দেয়
দাহ শেষে নাভি রক্ত জবা ...

কেউ বলে জলদস্যু ছিলাম কখনো,
গণিকা সলাজে বলে ‘হারানো প্রেমিক’ -
তুমি জানো এ সমস্ত সত্য নয় মোটে
ঘরে ফিরে যেতে চেয়ে
এ জন্মের ঝড়ে-জলে হারিয়েছি দিক ...

ঘুম ঘর