প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, September 12, 2013

পিওন





পিওন

এসেছে পিওন চিঠি নিয়ে
জানিনা কোন ঠিকানায় যাবে
চিঠি যার তাকেই কি ঠিক পাবে?

চিঠি যার তাকেই কি ঠিক পাবে?
এসেছে পিওন চিঠি নিয়ে
যেখানে রাস্তা গেছে বেঁকে
সেখানে দাঁড়িয়ে পিওন দেখে



সেখানে দাঁড়িয়ে পিওন দেখে
যেখানে রাস্তা গেছে বেঁকে
সেখানে চিঠির অপেক্ষায়
ঝর্ণার মেয়েটি রোজ যায়

ঝর্ণার মেয়েটি রোজ যায়
তবু তার চিঠিই কি’সে পায়?
মেঘ বিষ্টি হয়ে ধায়
যেদিকে একলা পিওন যায় –

যেদিকে একলা পিওন যায়
সেদিকে সূয্যি ডোবে ডোবে
মেয়েটি খোঁজ না পেয়ে তার
সকালে শুকতারা হয় পূবে।।

ঘুম ঘর