প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, December 12, 2013

বৃক্ষ





বৃক্ষ

বৃক্ষদেরো মৃত্যু হয়।

কোনো এক হেমন্তের শেষে
আসেনা বসন্ত আর –
শাখারা শুকিয়ে যায়, পাতাগুলি ঝরে ...
শাখাশ্রিত পাখিগুলি
একে একে উড়ে গেলে পরে
নতুন পাখিরা যায়
নতুন পথের রেখা ধরে ...

জ্বালানী হওয়ার আগে তবু একবার
বৃক্ষ ভাবে – ‘কেন শাখা, কেন পাখি
কেন পত্রালীরা
এসেছিল বাসা নিতে
                  একদিন
                        আমার শিয়রে?’

ঘুম ঘর