প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, December 21, 2014

বৃদ্ধ ধীবর আর বৈতরণী নদী






বৃদ্ধ ধীবর আর বৈতরণী নদী
যে নদীর ঢেউ থেকে উঠে এলো আজ এই মেঘের সকাল
সেই নদী  বৈতরণী নাকি?
যমুনা কি তার নাম?
তার নাম কৃষ্ণা, কাবেরী?

বিগত সন্ধ্যার শ্রান্তি ধুয়েমুছে নতুন বাতাসে
আজ যে আকাশে ভাসলো – সে’কি মেঘ?
বাজপাখি?
পারাবত? শালিক? চড়াই?
থেকে থেকে কাক আর কুঁকড়োদের ডাকে
আজ কার মনেপড়ে দূরে
মাটির সে আঙ্গিনা আর নাই?

তবুত আকাশ আছে, আছে মেঘ, মেঘের সকাল –
বৈতরণী নদীতীরে তবু
বৃদ্ধ ধীবর আর একটি বালক
কথা ও কাহিনী সূত্রে
বুনেচলে মাছধরা জাল ...

ঘুম ঘর