প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, October 25, 2021

পাঠকদের, পাঠিকাদের ...

 পাঠকদের, পাঠিকাদের ...


লিখি। লিখতে লিখতে

শিখি।

শিখি প্রেম, শিখি মৃত্যু,

জন্ম, স্মৃতি, মমতা ও মায়া।

আবডালে শিখি আপনাকে।

আবডালে লিখি আপনাকে,

লিখে তুলি যতি ও অক্ষরে।

'কবি' নয়, 'কবিতা শ্রমিক'

-- এই নাম, অথবা দুর্নাম

নিয়ে উড়ে চলে যাবো

নিরীশ্বর, নীল গ্রহান্তরে।

তখনো পংক্তিগুলি

কুপীটির মতো

জ্বলবে কি

তোমাদের

কারো কারো ঘরে?

ঘুম ঘর