প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, February 17, 2022

খেলা

 খেলা


এখন পড়ন্ত বেলা। তবু খেলা

ছেড়ে উঠতে ইচ্ছে করেনা।

জন্ম জুয়ারি তাই

হেরে যাইও যদি

তবু খেলি। ব্লাইন্ড খেলি।

ধারকর্জ, চুরি করে খেলি।

এখন পড়ন্ত বেলা তবু বাজি রাখি

বুড়ি ঘোড়া, খোঁড়ানো খচ্চর।

যতো হারি, ততো জানি

জমে যায়, জমে যাবে খেলা।

অথচ তখুনি আসে ডাক

মাইকে ভেসে 

আসে মোড়ে মোড়ে

অবিকল দাইমার স্বরে

পাহাড় ডিঙ্গিয়ে। 


ঘুম ঘর