প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, February 18, 2022

অন্ধকারের রন্ধ্র ।। ১ ।।

 অন্ধকারের রন্ধ্র

।। ১ ।।





পিপীলিকা সৈন্যদল নামে
ক্রমে ক্রমে নাভি পার হয়ে।
রোমাঞ্চ, শিহর লাগে
ত্রিকোণ ঘাসের ঝোপে
সাড়া পেয়ে, সংবাদ পেয়ে।
পিপীলিকা সৈন্যদল নেমে
ত্রিকোণ ঘাসের ঝোপে
খোঁজে সোনা, রুপাবালি, 
মানচিত্র 
গুপ্তধন আগলে থাকা
দুটি সুরঙ্গের। জৈব ইথারে
এ সংবাদ সুরঙ্গ-গহনে
প্রচারিত হওয়ামাত্র
সেনাদের আপ্যায়ন হেতু
প্রস্তুতির ঘন্টা বাজে
দুইখানি সুরুঙ্গ শহরে।














ঘুম ঘর