প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, June 13, 2022

সাক্ষী

 সাক্ষী

 

সাক্ষ্য,প্রমাণ, চিহ্ন

সব নিয়ে চলে গেছে ঢেউ।

বজ্রবিদ্যুৎভরা মেঘ

ভেসে গেছে বাতাসের নাওয়ে।

 ডুবে গেছে হাড়, পাঁজরা

জাহাজের,যাত্রীদের,খালাসী কাপ্তেনের।

চাঁদও দেখেনি কিছু

 মেঘের আড়ালে ছিল বলে।

 যে দেখেছে সে এখন ভয়ে, অভিমানে

চাঁদকে জানাচ্ছে সব

লেজ তুলে, লেজ নেড়ে তার

ঘেউ ঘেউ ভাষাতে।  তবুও

তুমি যদি দেখো তাকে এবং আবহে

বৃষ্টি ও জ্যোৎস্নায় ভেজা তটভূমিটিকে

পাবেনা প্রমাণ,সাক্ষ্য

চিহ্ন কোথাও।

ভোর ধরে হেঁটে হেঁটে

সকাল-দুপুর-রাত

আরেক ভোরের দিকে চলে

যাবে পার হয়ে

দ্রষ্টা একা সারমেয়টিকে।

 

Turner এর Dawn After The Wreck ছবিটি এই রচনার প্রেরণা।

বর্তমান ছবির (c) https://www.elmundodelperro.net/sitemaps/sitemap_galerias1.xml.gz

 

ঘুম ঘর