প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, January 30, 2025

প্রাজ্ঞ তবু ভীত পক্ষীদের

 প্রাজ্ঞ তবু ভীত পক্ষীদের

–----------++++++ –-----

আকাশ একই, তবু 

সীমা নেই তার। আর

সে উদার

তাই

ডানা যদি মেলতেও চায়

এক নয়, আরো লক্ষ অক্ষৌহিণী 

পাখি, তাহলেও, প্রাজ্ঞ হে পাখি, তব ডানা

যতো ক্রোশ বিস্তৃতই হোক –

গোটাতে হবেনা। ছিল আর থাকবেই স্থান

আরো লক্ষ অক্ষৌহিণী 

পাখিদের ওড়ার মতন। যদিও অন্তিমে

ঝরে যাবে 

আজকের পাখি সব, ডানা সব। গান

নিজ নিজ নিয়ে

স্থান

অবলীল করে নেবে

আরো লক্ষ অক্ষৌহিণী 

নতুন পাখিরা। আকাশ থাকবে একই 

নিরক্ষর আগলে, জেনো, প্রাজ্ঞ পাখি হে,

তোমার ডানার পাশে

সকলেরই ছোটবড়

ওড়ার প্রমাণ। 


৩০।০১।২৫




ঘুম ঘর