প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, February 9, 2025

ধূলার বিপথে

 ধূলার বিপথে



“ कहाँ के पथिक कहाँ कीन्ह है गवनवा

कौन ग्राम के धाम के वासी,

के कारण तुम त्यजो है भवनवा”


“কোথা হে পথিক, কোথা

বাস? যাওয়া

কোন বসতে, বিদেশে? বাসা

কোন গ্রামে, ধামে, কোন

কুটীর, প্রাসাদে? কেনবা স্ব-হাতে

মুছে দিয়ে সাকিন, ঠিকানা —-

বাড়ালে পা

ধূলার বিপথে?”

#

“ কোথা হে যাওয়ার, কে জানে?

সাকিন, ঠিকানা —-

যদিবা কখনো ছিল, ধূলা

সবই ধূলির অক্ষরে। জলে, ঝড়ে

মুছে যেতে যেতে

লিখেছে বাতাসেঃ “সব নাম,

সব গ্রাম, ধাম

মুহুর্মুহু 

ধূলিতেই মেশে”।

–-----


ঘুম ঘর