প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, April 24, 2012

জোনাকের সঙ্গে যুগলে ... (২)


জোনাকের সঙ্গে যুগলে ... (২)
On my roof , rain drops
Back of home, green crops
Open window, ghastly wind
And they say...you are ruined!
Ruined i am, say they so
Oh how little really they know,
the rain, the crops and the wind that blow
all are repeat run
of an age old ruined show. – ইন্দ্রনীল দে

আমার ছাতে     বৃষ্টি
সবুজ ঘাসে       সৃষ্টি
ঢাকছে চোখের, আসছে হাওয়া
শীতল, অনা সৃষ্টির –
বলছে  ‘এবার শেষটি তোমার
এগিয়ে আসার রেশটি ...’
শেষটি আমার? ভাবছে তারা?
কোনোও সুরের রেশ কি
নতুন না’কি?
যেথায় থাকি
সেথায় যে এই বৃষ্টি
সে’ও ত এক শেষ নাটকের
ফের অভিনয় নয় কি???

ঘুম ঘর