প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, October 19, 2012

মাদ্রী





মাদ্রী

কাম এক চতুর বৃশ্চিক । বিভ্রমের রাতে
তারা গুলি ভগ্ন প্রাসাদের
আবডালে গেলে মেঘে মেঘে
যার প্রেত প্রতিটি দেওয়ালে
ছায়া ফেলে, সাপুড়ের মতো শিস্‌ দিয়ে
জাগায় সে কাল আর কাল-সর্পটিকে।
মগ্ন হয়ে আঁকে ছবি, আনন্দে মাদ্রীর স্তনে 
শুয়ে থাকা
পান্ডু’র বন্ধ দুই চোখে।

১৯/১০/২০১২

ঘুম ঘর