প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, January 1, 2013

সৈনিক, অথবা তাপস –



সৈনিক, অথবা তাপস –

কেবলি পাথরে এঁকে রাখা
ঋতুগুলি, তারপরে ছোট সাঁকো,
পারহয়ে পরের পাথরে ...
এই যাত্রা, এই তৎপরতা
তোমাকে চিহ্নিত করে  
সৈনিক, অথবা তাপস –

এখন রাত্রি নামছে
বনতল কাঁপছে বাতাসে
তোমার পথের পাশে
যুগান্তের ঝিঁঝিঁ ও জোনাকি
এখন প্রস্তুতি নিচ্ছে –
‘চাঁদ ডুবে গেলে পরে প্রধান আঁধারে’
নিভৃতে পঠিত হবে
তোমার অক্ষর ...
[ অনুজ কবি শঙ্কর বসু’র নতুন কবিতাগুলি পাঠ করে ...]

ঘুম ঘর