প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, August 24, 2013

যে গেছে...






যে গেছে...


আজ ছিল হাত নেড়ে বিদায় জানানো দিন,
বিদায় জানানো রাত ...
দিনে বাবা-মা'কে,রাতে বন্ধুকে
ট্রেনে,প্লেনে তুলে দিয়ে
হাত নেড়ে ফিরে আসা -
মনে নিয়ে নানাবিধ স্মৃতি, আন্দোলন ...

“শুভযাত্রা, দেখা হবে আবার অচিরে”
এই মাত্র ভুল কথা দিয়ে
কেবলি ভুলিয়ে রাখা -
কেননা যে গেছে
তার সাথে দেখা আর হয়না কখনো
অপর বিমান থেকে, রেলগাড়ি থেকে
যে নামে সে আরেক মানুষ।।

ঘুম ঘর