প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, August 10, 2013

অক্টাভিও পাজ’কে







অক্টাভিও পাজ’কে
সূর্য্য ভেঙ্গে বুধ, শুক্র –
মঙ্গল, নেপ্‌চুন, প্লুটো,
বৃহস্পতি,  শনি ও পৃথিবী ...
সূর্য্য হেন শব্দ ভেঙ্গে
পাতার মর্মর শব্দ, অভিধান, প্রতিটি কবিতা –
এসব শব্দ থেকে আদি সেই শব্দটিকে
খুঁজেনেবো বলে
একদিন পুড়ে ফেলবো
সকল কবিতা।।

ঘুম ঘর