প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, May 17, 2014

আপনার কাঁটাতার সীমাটি ডিঙ্গিয়ে...






আপনার কাঁটাতার সীমাটি ডিঙ্গিয়ে...
আপনার কাঁটাতার সীমাটি পেরিয়ে
ঈশ্বরের হারেম, উদ্যান
দেখবার হীনমন্য স্বপ্ন নেই, তবে
আপনার কাঁটাতার সীমাটি ডিঙ্গিয়ে
মানুষের গাঢ়তম দ্রাঘিমা, জলধি
ছুঁয়ে দিতে গিয়ে আমি দেখি
বারবারই পরাজিত আমি
আপনারি সঙ্গে এক অসম দ্বৈরথে।

এর চেয়ে অশালীন মগজ নির্মীত
দেবতা বা মর্ষকামী ঈশ্বরের সাথে
সীমা নিয়ে কানামাছি খেলা
অতিশয় সহজ কেননা
একা একা দু তরফে পাশা খেলাহেন
এর কোনো রীতি নেই।
জয় নেই। পরাজয় নেই।

তাই আমি আপনার কাঁটাতার সীমাটি ডিঙ্গিয়ে
ঈশ্বরের মেষ নয় - একদিন পরাক্রান্ত জলদস্যু হবো -
এই স্বপ্নে জেগে উঠি মধ্যরাতে, অসম সাহসে।

ঘুম ঘর