প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, May 17, 2014

আমার বেদনাগুলি, ক্ষরণের রেখাগুলি






আমার বেদনাগুলি, ক্ষরণের রেখাগুলি

আমার বেদনাগুলি, ক্ষরণের রেখাগুলি
কার কোন্‌ মন্ত্রে আজো, হায়
কেবলি অক্ষর হয় -
কেবলি অক্ষর হয়ে যায় ...
আমার বেদনাগুলি, ক্ষরণের রেখাগুলি
অদ্যাবধি কোনো ঋজু ডোমের নৌকায়
পায় নাই আপনার স্থান ন্যূনতম -

নদীটির পরপারে প্রকৃত বেদনা একা
জেনারেল ওয়ার্ডের বেডে
লবন জলের মতো
টুপ্‌টাপ চুপে ঝরেযায় ...

ঘুম ঘর