প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, July 12, 2014

চৈতন্যের ওষধি ঈশ্বর





চৈতন্যের ওষধি ঈশ্বর

আকাশ কোথাও নেই।
আছে শুধু চেতনার সুনীল জলধি …
মৃত্যু নেই, তবু আছে
কল্পনার বৈতরণী নদী

সে রাখাল নেই, তবু
আছে সুর, বাঁশিখানি,
স্বপ্নগত চক্রবালে অন্তহীন ধূ ধূ তেপান্তর –

ধর্ম এবং তাঁর বশং-বদ পুত্রদের পাপে
কুরুবংশ পূর্বাপর ভষ্মীভূত হলে
বেশ্যালয়ে জাগে একা চৈতন্যের ওষধি ঈশ্বর।।

ঘুম ঘর