প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, July 10, 2014

যদি বিশ্বাস করতে পারতাম …



যদি বিশ্বাস করতে পারতাম …
যদি বিশ্বাস করতে পারতাম
ব্যাঙ্কে টাকা রাখলে, শেয়ার বেচলে কিনলে
লাইফ্‌ ইন্সিওর করে রাখলে …
যদি বিশ্বাস করতে পারতাম
ছেলেমেয়ের জন্য জমি, ফ্ল্যাট্‌ ইত্যাদি রেখেগেলে …
যদি বিশ্বাস করতে পারতাম
আমার লাখটাকা বেতন আর ভিখিরিশিশুর অনাহার
সবই পূর্বজন্মের সুকৃতি …
যদি বিশ্বাস করতে পারতাম
ঘরে দোর দিয়ে চোখ বন্ধ করে বসে থাকলে
যেসব নীললাল ছবি দেখাযায়
তাঁরাই ঈশ্বর …
যদি বিশ্বাস করতে পারতাম
বন্দুকের নলেই ক্ষমতার উৎস অথবা পুঁজিতে …


যদি বিশ্বাস করতে পারতাম
এইসব অক্ষরে আছে প্রকৃতই অমরতা অথবা বারুদ …

যদি বিশ্বাস করতে পারতাম …

ঘুম ঘর