প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, December 21, 2014

সুর





সুর
অচেনা কি এক রাগে বেজেযাচ্ছে বেতারে সেতার।
ষ্টেশনের মাইকে ভেসে চলেযাচ্ছে
ঝিম্‌ধরা শীতের এই দুপুর পেরিয়ে ...
যদিও বিচ্ছেদ, মৃত্যু,শোকতাপ, জরা আছে জানি
তবু যেন দিনগত দীনতা ও ভীতিভার গুলি
অবাস্তব হয়েযাচ্ছে
অচেনা এ অলৌকিক সুরের ছায়াতে ...

নির্বিকার তারস্বরে তবু কারা এতো কথা বলে
ষ্টেশনে, পাহাড়ে, বনে,যোগাসনে, ভদ্রাসনে, গুহায়, বিজনে?
তারা কি শোনেনা সুর? কোনোদিন? অরণ্যে পাহাড়ে কিংবা
শহরের প্রান্ত ষ্টেশনে?

শেষ ট্রেন চলেযায়, বেতারে সেতার থামে তবু
টেরপাই বাজে সুর নিজের বিজনে ...

ঘুম ঘর