প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, December 21, 2014

পরাক্রান্ত বিস্মৃতির দিকে





পরাক্রান্ত বিস্মৃতির দিকে
“ক্ষমা” – এ শব্দের দেহে
লেগেআছে রক্ত হত দেবদাসীদের
“ক্ষমা” এই শব্দটিকে নিয়ে
ছিনিমিনি খেলে রাজা, পুরোহিত এবং ঈশ্বর।
খোলাম-কুচির মতো আমি তাই
“ক্ষমা” এই ছদ্ম-শব্দটিকে
সন্তদের মুখে ছুঁড়েদিয়ে
নতজানু হই চুপে
“বিস্মৃতি” এ শব্দটির নিবিড় ছায়াতে...

স্ব-ইচ্ছায় আমি তাই চাই ভুলেযেতে
তোমাদের ঘৃণাচিঠি, গ্রোটেস্ক্‌, রটনা আর
শূন্যগর্ভ “ক্ষমা” শব্দটিকে -
রক্তাক্ত “ক্ষমা”শব্দ নয়
আমার যাত্রার পথ আরো দূর
পরাক্রান্ত বিস্মৃতির দিকে ...

ঘুম ঘর