প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, December 23, 2014

দুঃখকথাগুলি






দুঃখকথাগুলি
প্রকৃতই দুঃখী যারা তাদের দুঃখকথাগুলি
জানেনি, বোঝেনি কাক, পক্ষী কিংবা চিলে
শেষ দৃশ্যে দুঃখগুলি পারহয়ে তারা
চলেগেছে একা একা যুধিষ্ঠিরহেন।
কিছু ছায়া রয়েগেছে
বেহাগে, মালকোষে আর
পাঁচালীতে। রামপ্রসাদী গানে।

সেরকম দুঃখকথাগুলি

গফুর ও আমিনা কিছু জানে।।

ঘুম ঘর