প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, December 23, 2014

যে ঘাটে ভিড়াবো নৌকা






যে ঘাটে ভিড়াবো নৌকা
যে ঘাটে ভিড়াবো নৌকা
সেই ঘাট মানচিত্রে নেই।
জানি, তবু কোথা সেই
চক্রবাল -পরিচিত প্রদীপ, ঝরোখা?
পরিবর্তে পৃথিবীর মতো
আমাকেও  খন্ড খন্ড কেটেফেলে দেখি
মানচিত্র –অক্ষ আর দ্রাঘিমার রেখা -

আমিতো খন্ড নয়
পূর্ণ হয়ে আদিগন্ত চেয়েছি ছড়াতে
বৃষ্টি হয়ে ঝরেযেতে
নিদাঘের ফুটিফাটা মাঠে ...

অথচ আজকে দেখি
সুচিন্তিত অনায়াসে কারা
অক্ষ ও দ্রাঘিমা দিয়ে
খন্ড খন্ড করেছে আমাকে –

মানচিত্রহীন সেই ঘাট থেকে তবু
জলেডোবা ‘মৃদু চোখ’গুলি
জলের গর্ভগৃহে
অদ্যাবধি পূর্ণ হতে ডাকে ...

ঘুম ঘর