প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, February 14, 2015

"সপ্তর্ষি দা, অনেকদিন কথা হয় না। কেমন আছেন ?"



"সপ্তর্ষি দা, অনেকদিন কথা হয় না। কেমন আছেন ?"
===========================
চলছে জীবন
যখন যেমন
ছন্দে – আবার ছন্দ-পতন
হচ্ছে – তবু মাঝির মতন
তুলছি টেনে
কাদার থেকে
জর্জরিত
নৌকোখানা –
চলছে জীবন
মাঝির মতন
লক্ষ্য করে
দূর মোহানা …

ঘুম ঘর