প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, March 29, 2015

শকুন্তলা






শকুন্তলা

আমার যে শকুন্তলা
তার পিতা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
কালিদাস, এই ক্ষেত্রে,
বিশ্বামিত্রের মতো
টীকাভাষ্যে বিদ্যমান
বর্তমানে
বাঙ্গালীর কাছে।

সংস্কৃত  “দেবভাষা”, তবু
ঈশ্বরচন্দ্র প্রণোদিত
শকুন্তলা পাঠে
আমি যে দেবত্ব পাই
তা শুধু সম্ভবপর
বঙ্গাক্ষরে
বর্ণপরিচয়গত নদীতে ও মাঠে।।

ঘুম ঘর