প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, December 6, 2015

একটি জীবন...




একটি জীবন...

একটি জীবন কাটুক আমার
দ্বিধায়, পাপে,ভ্রমে –
আরেক জীবন কেটেছে কোন্‌
দুর্বাসার আশ্রমে-
বেদাধ্যয়ন, কাঠ আহরণ
বিজন বনে বনে
গুরুপত্নীর সঙ্গে রমন
ঋতুরক্ষার ক্ষণে...


একটি জীবন কাটুক আমার
রাখাল ছেলের মতো
রাজকন্যার নিবিড় নাভি
পেরিয়ে গভীর ক্ষত
এক লহমায় দেখার মূল্যে
যাপন ওষ্ঠাগত-
রাজার রোষে পুড়িয়ে আসা
বাঁশি ও ভিটেবাড়ি-
গর্ভে ছিলাম অন্ধকারে
এবং অন্ধকারই
আঁকুক ছবি, মুছুক ছবি
 পদ্মফুলের পাতে
একটি জীবন দিলাম লিখে
অদরকারের খাতে।।

ঘুম ঘর