প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, July 31, 2017

মাধুকরী




মাধুকরী

নদীনালা, টিলা, ঝোপ ও
খাল বিল  ছাড়া
এখন  আমার আর
খুব বেশী দাবীদাওয়া নেই।
বড়জোর ম্লান জ্যোৎস্না
বৃষ্টিশেষে ভেজা মেঠোপথে।
পথপ্রদর্শক বলতে
ঠ্যাং খোঁড়া বিধর্মী কুকুর।
এই বেশ। তবে
কে বলেছে মায়া নেই?
ঢের মায়া লেগে আছে শৈশবস্মৃতির থেকে
অপত্যের গাল ছুঁয়ে
ভৈরবীর উতলা আঁচলে ...
বহু মায়া মিশে আছে যতি চিহ্নে, অক্ষরে ও
রাতভর মফস্বলি বৃষ্টি বাদলে ...

যদিওবা নিতে চাই তবু
এতোসব একা আমি
নেবোবা কিভাবে? ...

ঘুম ঘর