প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, July 3, 2019

অন্ধ তীরন্দাজ






অন্ধ তীরন্দাজ

দুইজন অন্ধ তীরন্দাজ
মুখোমুখি
দাঁড়িয়েছে আজ -

তূনে আছে শব্দভেদী বাণ।
ভেসে আসে
পাথরের গান ...

না'কি এ শুধুই ঝিঁঝিরব?
অথবা ঝর্ণার
জলে ভাসে দাহ্য তলোয়ার?

দুইজন অন্ধ তীরন্দাজ
মুখোমুখি
দাঁড়িয়েছে আজ ।

উড়ে আসে ঝিঁঝিঁদের স্বর।
কে জিতবে?
আমি না ঈশ্বর?

/৭ – ২//২০১৯

ঘুম ঘর