প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, April 15, 2022

"আনন্দে আছো তো"?

 "আনন্দে আছো তো"?

 

হাতফোনে জানা গেলো ১লা বৈশাখ

এসেগেছে। প্রশ্ন ভেসে এলো

"আনন্দে আছো তো"?

"হ্যালো", "হ্যালো", "হ্যালো"

বলি, যেন কিছু শুনতে পাচ্ছিনা।

লাইন কেটে দিয়ে

মনে মনে বলি, বলতে

বাধ্য হইঃ আনন্দের কথা

যদি বলো তাহলে বলতেই হয়

খালি পেটে 'আনন্দ' হয়না আর

দুঃখের কথাটি এই, যে, এ গ্রহের

৯৯ দশমিক ৯৯৯

শতাংশের পেটই খালি তবে

বিজ্ঞাপনে আনন্দ প্রভূত আর

তাতেই তাদের আর তোমার আমার

ঢেকে আছে মুখ, মাথা, বুক, পেট এবং পেটের

নিচের ওই প্রত্যঙ্গটিও।

ভাবি, আমরা কখনো

জানবোনা আমাদের ক্ষুধার

ভূগোল? খুদার কসম, আমরা

এভাবেই বিজ্ঞাপনে ছাপা

'আনন্দ' ও আনন্দ সংবাদ

গিলে গিলে

তারপর টপকে যাবো হোর্ডিং এর 'মোহিনী আড়ালে'?

খবর জানবে শুধু

কাকে আর চিলে?

ঘুম ঘর