প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, June 29, 2022

দলাদলি

দলাদলি

 

মৃত্যু নিয়ে ভাবি না হে, মৃত্যু তো সর্বক্ষণ কাছেই রয়েছে। ভাবি

জীবন নিয়েও নয়, যাপন কে নিয়ে।

যাপনের ভার আর জীবনের ধারে

ছিঁড়ে যেতে যেতে ভাবি শব্দ দুটিকে

টের পেতে ভুল , কোনোখানে, ঠিক কোন খানে

করেছি হে, করিনি কি?

নাকি সকলেই করে? কিংবা

সকলে করে না, শুধু

কয়েকজন করে?

#

কি করে বুঝবো বলো আমি কোন দলে?

#

তোমার সন্ধ্যা কেন

এত দ্রুত নামে

আর

ফেরিঘাট ঢেকে দিতে থাকে?

ঘুম ঘর