মুক্তাঞ্চল
চলো নামি এখানেই।
চেন টেনে নেমে পরি
স্টেশন, সিগন্যাল মুক্ত
পাহাড় বিদেশে
বসবাস করি
গাছ হয়ে।
বৃক্ষদের সাথে
রোদে ভিজে । বৃষ্টি জলে শরীর শুকিয়ে
পাতার পতাকা তুলে
মেঘের রেডিও থেকে
সদর্পে ঘোষণা করি
এ অঞ্চল
মুক্তাঞ্চল
বলে।
আর দেরি নয়, এসো,
চেনে টেনে
নামি এখানেই।
প্রবেশিকা
ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি
ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...