প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, August 22, 2022

ম্যাজিশিয়ান

ম্যাজিশিয়ান

 

মাটির তেলে প্রদীপ জ্বলে দূরে।

কেউ জানেনা কেবল আমি জানি

কি করে যায় মনের ম্যাজিকপুরে।

জলের রঙে জলের নৌকাখানি

 

ভাসিয়ে দিয়ে ম্যাজিশিয়ান, তুমি

দেখাও জাদু। মুগ্ধ হয়ে দেখি

যে সব যাদু এখন জন্মভূমি

দেখেনা আর। ম্যাজিশিয়ান, মেকী

 

মঞ্চ এসে দখল করে যদি

আমার তবু তোমার দিকে যাওয়া

জল তরঙ্গে, পেরিয়ে ঢেউ, নদী।

বৃষ্টি নামুক, উঠুক ঝোড়ো হাওয়া।

 

[ প্রণাম সহ অভিজিৎ সেনগুপ্তকে ]

ঘুম ঘর