যখন অন্ধকার
"O lonely watcher of the skies, Do you hear the night wind and the sighs Of harps ..."
CHAMBER MUSIC, III, James Joyce
বিশ্ব যখন নিদ্রা মগন, যখন
অন্ধকার, কে একা আকাশ-প্রহরী,
হে একা আকাশ-প্রহরী, মর্মে শোনো
বীনার ঝঙ্কার, রাত্রির? দাহ্য বেদনার?
সূর্য-তোরণ ওঠে কেঁপে? কুয়াশা সরণি ধ’রে ধীরে
চলা-ধ্বনি ভেসে আসে কার?
#
বিশ্ব যখন নিদ্রা মগন, যখন
অন্ধকার, গো অচেনা, হে অজানা
তুলে যেও বীনা-তারে এমনই ঝঙ্কার –
আকাশ-প্রহরী এসে সুরে তালে খুলে দেবে
আলোকের কুয়াশা-দুয়ার।