প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, August 8, 2022

রোদ্দুর

রোদ্দুর

 

দূর বিদেশের থেকে বন্ধুর

চিঠিহেন কোনদিন রোদ্দুর

মেঘে গড়া আমার এ জানলায়

লুপ্ত কি চেনা সুর রেখে যায়?

 

আমার দুপুর কাটে পাহাড়ে ।

বিকাল পাহাড়তলী বাজারে ।

বিকালের উরু বেয়ে সন্ধ্যা

চুপে আসে ঝোপেঝাড়ে জংলায় ।

হাটের হল্লা ভিড় ছাড়িয়ে

এগোতেই হাওয়া-দূত বলে যায়

সকালের হরকরার রোদ্‌দুর

আসেনি বা এসেছিল কদ্দুর।

 

চিঠি কোনো এসেছে কি আসেনি

দেখতে যখন আমি জানলায়

 রাত নামে ঢেকে দিয়ে সন্ধ্যা ।

"আরো এক দিন গেল বন্ধ্যা"

 নামতার মত পড়ে ঝিঁঝিরা

জোনাকিরা নিভে যায় বাতাসে।

 

তখন আরেক দেশে রোদ্দুর

নিয়ে যায় চিঠি কার বন্ধুর?

আছে তার দেশে দেশে বন্ধু ।

 

 

আমার জানালা রাতে বন্ধ।

আমার জানালা মেঘে অন্ধ।।

 

ঘুম ঘর