প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, September 8, 2022

একজন লোক

একজন লোক

 

একজন লোক, নিতান্তই সাধারণ

লোক, চলেগেলো। বলা ভালো

আরো একজন লোক, নিতান্তই সাধারণ

লোক, চলেগেলো। 'সাধারণ লোক' তাই

অ-সাধারণ হওয়ার লোভ, ছিল,

অবশ্যই। আরো কতো ছোটো ছোটো

লোভ ও না-পাওয়া নিয়ে গেল সে

কেজানে। 'অসাধারণ' ছাপা

পাঞ্জাবী সিলিয়েছে যারা, তারাও তো

এভাবেই যায়, যাবে, পুড়ে কিংবা

মাটির জঠরে । 'অসাধারণ' ছাপ মারা

পাঞ্জাবী দিয়ে য়ার তার কতো কতো

লোভ ও না-পাওয়া ঢেকে রাখা যাবে

কতো যুগ? সাধারণ লোকেদের সাথে

নদীঘাটে তারো দেখা হবে।

 

[ শ্যামল বিশ্বাস নামের একজন অথবা অনেকজন 'নিতান্ত সাধারণের' স্মৃতিতে]

ঘুম ঘর