প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, December 8, 2022

 ঢেউ শুধু জানে

 ঢেউ শুধু জানে


নদী জানে
কোন স্রোত, কাকে কবে ভাসিয়ে নিয়েছে।
কার লাশ ভাটিতে না উজানের দিকে
ঠেকেছে পাথরে। কোন নৌকা
ডুবিয়েছে কারা, কোন অক্ষে-দ্রাঘিমাতে।
স্রোত জানে কার বুক
কোন ঢেউয়ে কেন ওঠে,নামে। নদী জানে
কোন ঢেউয়ে কার
ঘর,সংসার
বিদেশ হয়েছে আর
কাঁটাতার
বেড়া কারা কোথায় গেঁথেছে।
#
নদী তাই মাঝে মাঝে বুক চাপড়ে কাঁদে।
#
তোমরা বন্যা ভাবো।
ঢেউ শুধু জানে…

–---- x –---

ঘুম ঘর